চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন বেনি হাওয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর ধারাবাহিকতাই ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এর আগে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এবার তাকে চট্টগ্রামের জার্সিতে দেখা যাবে। একদিন আগেই ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার কেনার লুইসকেও দলে নিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে ড্রাফটের বাইরে তিনজন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ লুফে নিয়ে নিজেদের বেনি হাওয়েল ও কেনার লুইসকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »