নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জানুয়ারিতে ক্যারিবিয়ানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু হবে ইংলিশদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে লড়াইয়ের জন্য ১৬ সদস্যের দল বৃহস্পতিবার ঘোষণা করেছে ইসিবি।
ইংল্যান্ড দলে আগেও ডাক পেয়েছেন পেইন ও গার্টন, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আন্তর্জাতিক আঙিনায় অবশ্য এখনও পা রাখার সুযোগ আসেনি তাদের।
ঘরোয়া ক্রিকেটে গতি ও বাউন্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন পেইন।
আগামী ২২ জানুয়ারি শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে বারবাডোজে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, টম ব্যান্টন, স্যাম বিলিংস, লিয়াম ডসন, জর্জ গার্টন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, টাইমল মিলস, ডেভিড পেইন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স।
