লেগ স্পিনারদের উপেক্ষা ক্ষেপেছেন পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সামনের সময়ে লেগ স্পিনারদের খেলার সুযোগ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) যে চারটি দল খেলছে, তার দুটিই বিসিবির অধীনে। অথচ বাকি দুই ফ্র্যাঞ্চাইজির মত এই দুই দলেও কোনো লেগ স্পিনারকে সুযোগ দেওয়া হচ্ছে না।

এতে ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন,”এই জিনিসটা গত তিন-চার বছর ধরে বলে আসছি। বিসিএলেও খেলায় না, বিপিএলেও খেলায় না। কোনো খেলাতেই খেলায় না।’’

অসন্তোষ প্রকাশ করে পাপন আরও বলেন,”এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একটা সময় ছিল আমাদের লেগ স্পিনার ছিল না, কিন্তু এখন তো আছে। জাতীয় দলে তাদের নিতে হলে তো ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতে হবে। খেলতে খেলতেই তারা ভালো হবে, এটা হলো স্বীকৃত পদ্ধতি।’’

পাপন জোর গলায় বললেন, লেগ স্পিনারদের নিয়ে ঘরোয়া লিগগুলোতে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পাপন বলেন,”আমাকে বলা হয়েছে এখন থেকে খেলান হবে। আপনাদের কাছে এখন শুনলাম যে খেলান হয়নি। তবে এটুকু আপনাদের বলতে পারি… খুব শিগগিরই তাদের খেলান হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »