ছন্দ ফিরে পেতে আরও ৭-৮ দিন অনুশীলন লাগবেঃ লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কোয়ারেন্টিন ধকলের কারণে নিউজিল্যান্ডে কঠিন সময় পার করছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখান তারা মানসিক ও শারীরিকভাবে স্বস্তিতে নেই বলে জানিয়েছিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এতে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও উঠেছিল প্রশ্ন।

পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা দম ফেলার সুযোগ পাননি, দ্রুতই ধরতে হয়েছে নিউজিল্যান্ডের বিমান। কিন্তু সেখানে কোয়ারেন্টিনের বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। এতে ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েন। ফিটনেস নিয়েও দেখা দেয় উদ্বেগ।

তবে বাংলাদেশ দলের তারকা ব্যাটার লিটন দাস মনে করেন, অনুশীলনে ফেরা ক্রিকেটাররা ক্রমাগত অনুশীলন চালিয়ে গেলে ৭-৮ দিন পরই ম্যাচ খেলার মত ছন্দ ফিরে পাবেন।

বুধবার (২২ ডিসেম্বর) নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় লিটন বলেন,’‘অনেক দিন পর রুম থেকে বের হয়েছি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। দুই দিন ধরে এখানে অনুশীলন করছি। এখানকার সুযোগ-সুবিধা খুব ভালো। আরও এক বা দুইদিন অনুশীলন করব। আস্তে আস্তে সবাই শুরু করছি। এখন মনে হচ্ছে, আরও ৭-৮ দিন একটানা অনুশীলন করলে ছন্দে ফেরার ভালো সুযোগ থাকবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »