সাকিবের চোখে ২০২১ ‘হতাশার বছর’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাচ্ছে আরও একটি বছর। ক্রিকেট মাঠে এ বছর বাংলাদেশের কেমন কেটেছে, তা যথার্থ বলতে পারবে রেকর্ড আর পরিসংখ্যান। তবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের চোখে এই বছরটি হতাশার।

আজ বুধবার সাকিব (২২ ডিসেম্বর) উড়াল দিলেন যুক্তরাষ্ট্রে। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে আলাপকালে জানালেন, ২০২১ সাল ক্রিকেটীয় দিক থেকে কেমন ছিল তার কাছে।

সাকিব বলেন,’‘হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি লক্ষ্য ছিল। সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ।’’

মাঠের পারফরম্যান্স জাতীয় দলের সময়টা ভালো যাচ্ছে না। সাকিব অবশ্য আশাবাদী, দল দ্রুতই ঘুরে দাঁড়াবে। তিনি বলেন,’‘এরকম এর আগেও হয়েছি। যার পর আমরা ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং আরও উন্নতি করতে পারি।’’

সেই উন্নতি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও প্রয়োজন- অভিমত সাকিবের। তিনি জানান,”সব জায়গায় উন্নতি দরকার। খেলার সময়ও উন্নতি দরকার আছে। আবার খেলা ছাড়াও উন্নতি দরকার আছে। চেষ্টা থাকবে যে যে জায়গায় উন্নতি দরকার তা যেন খুঁজে বের করা যায়। একসাথে সবাই বসে সেসব জায়গায় যেন উন্নতি করা যায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »