নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল ৬ অক্টোবরের নির্বাচনে আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন ২৩ জন বোর্ড পরিচালক। নির্বাচনের পেরিয়ে গেলেও এখনো নতুন কমিটি গঠন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগামী ২৪ ডিসেম্বর নতুন কমিটি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এরপর আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত কমিটি গঠন করতে আশাবাদী বিসিবি সভাপতি। দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মনে করেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে পাপন বলেন,’‘যেহেতু এটা একটু দেরি হয়ে যাচ্ছে আমরা ইচ্ছে প্রকাশ করেছি আজকে ২৪ তারিখে আমরা কমিটি নিয়ে বসবো অর্থাৎ কমিটি করব। একটি কমিটি ঘোষণা করব। অন্তত পক্ষে চেয়ারম্যানটা ঠিক করবো এবং ১৫ দিনের মাঝে তারা আমাকে পুরো কমিটি দেবে। পারলে আমরা চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারির নামও দিয়ে দেয়ার চেষ্টা করব ২৪ তারিখে। কিন্তু হয়তো সব পারবো না চেয়ারম্যানগুলা ঘোষণা করার চেষ্টা করব। আমরা ২৪ তারিখে বসতে চাই। তাড়াতাড়ি আমরা এটা শেষ করতে চাই।”
