‘আমরা নতুন কমিটিই বানাইনি, সে চাকরি ছাড়বে কি?’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত ২০ ডিসেম্বর রাতে হুট করেই আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের ফেসবুক স্ট্যাটাসে আলোড়ন শুরু হয়ে দেশের ক্রিকেট অঙ্গনে। এরপর গতকাল ২১ ডিসেম্বর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম নিজেই জানান তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বুধবার (২২ ডিসেম্বর) বিসিবি অনুষ্ঠিত হয়েছে জরুরী বোর্ড সভা। সেই সভা শেষে পাপন জানিয়েছেন, নতুন বোর্ডই গঠন হয়নি। তাহলে আকরাম পরদত্যাগ করবেন কিভাবে? আগামী ২৪ ডিসেম্বর নতুন কমিটি গঠন হবে বলে নিশ্চিত করেছেন পাপন।

তিনি বলেন,”এখানে আমার মনে হয় যোগাযোগের ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনও কমিটি কাউকে দেইনি। কমিটি বানায়নি কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওইটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি? ওই সময়টা শেষ। অন্তবর্তীকালীন সময়টা আকরাম চালিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কথা হয়নি এর আগে গণমাধ্যম দেখে আমি ভেবেছিলাম এই সময়টায় হয়তো ও থাকতে চাচ্ছে না।”

ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান হিসেবে বেশ সফল আকরাম। তার সঙ্গে বিসিবি সভাপতির কথা বলে মনে হয়েছে তার কাজের চাপ কিছুটা বেশি হয়ে যাচ্ছে। এর ফলে পরিবারকে তিনি সময় দিতে পারছেন না। এ জন্য বিসিবির অন্য পদে থাকতে চান তিনি।

আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত কমিটি গঠন করতে আশাবাদী বিসিবি সভাপতি। দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মনে করেন তিনি।

পাপন বলেন,”যেহেতু এটা একটু দেরি হয়ে যাচ্ছে আমরা ইচ্ছে প্রকাশ করেছি আজকে ২৪ তারিখে আমরা কমিটি নিয়ে বসবো অর্থাৎ কমিটি করব। একটি কমিটি ঘোষণা করব। অন্তত পক্ষে চেয়ারম্যানটা ঠিক করবো এবং ১৫ দিনের মাঝে তারা আমাকে পুরো কমিটি দেবে। পারলে আমরা চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারির নামও দিয়ে দেয়ার চেষ্টা করব ২৪ তারিখে। কিন্তু হয়তো সব পারবো না চেয়ারম্যানগুলা ঘোষণা করার চেষ্টা করব। আমরা ২৪ তারিখে বসতে চাই। তাড়াতাড়ি আমরা এটা শেষ করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »