টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ল্যাবুশেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন অজি ব্যাটার মার্নাস ল্যাবুশেন। যার ফল পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাঙ্কিংয়ে।

এই অজি ব্যাটার জো রুটকে টপকে শীর্ষে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন ল্যাবুশেন। আর রুট ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন।

অ্যাশেজের প্রথম ম্যাচে ৭৪ রানের সুবাদে ২ নম্বরে উঠে এসেছেন ল্যাবুশেন। দ্বিতীয় টেস্টে ১০৩ ও ৫১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটে ভর করেই ইংলিশদের ২৭৫ রানের ব্যবধানে হারিয়েছে অজিরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »