শ্রীলঙ্কা ক্রিকেটে ফিটনেসে ব্যর্থ হলেই কাটা যাবে বেতন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে অভিনব পদক্ষেপ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের। ফিটনেসে ব্যর্থ হলেই কাটা যাবে বেতন। সম্প্রতি এমন নিয়ম জারি করা হচ্ছে শ্রীলঙ্কায়। ক্রিকেটারদের ফিট হতেই এমন বার্তা।

কয়েকদিন আগেই বার্ষিক বেতন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বেতনের পরিমাণ বাড়াতে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের সাফ বার্তা, ৮.৩৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে বেতন।

বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

ফিটেনেসের অভাবের কারণে আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সফল হচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাই কঠোর মনোভাব নিয়ে এগুতে চলেছে সে দেশের বোর্ড। শ্রীলঙ্কা বোর্ডের নির্দেশিকা-
প্রতি মাসে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক।
নির্বাচকরা নির্দিষ্ট বেঞ্চমার্ক বেঁধে দিচ্ছেন।

৮.১০ মিনিটের মধ্যে ২ কিলোমিটার দৌড়তে হবে।
৮.৩৫ মিনিটের মধ্যে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে বেতন।
৮.৫৫ মিনিটের মধ্যেও ২ কিলোমিটার দৌড়তে না পারলে জাতীয় দল থেকে বাদ।

শ্রীলঙ্কা বোর্ডের এই নিয়ম জারি স্বভাবতই চাপে পড়ে গেছেন ক্রিকেটাররা। ফিটনেসের সঙ্গে কোনও রকম আপোশ করতে চাইছে না বোর্ড।
সম্প্রতি মাহেলা জয়াবর্ধনেকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন বছরের ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়া সফরে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। এরপরই ভারত সফরে ২টি টেস্ট আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে লঙ্কানরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »