নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজ সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের এমন খারাপ পরিস্থিতিতে দলটির দুই ওপেনার বদলাতে বললেন দেশটির কিংবদন্তি ব্যাটার জিওফ বয়কট। ডেভিড মালানকে ওপেনিংয়ে চান তিনি।
চলমান অ্যাশেজে একেবারেই ব্যর্থ ইংল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার ররি বার্নস এবং হাসিব হামিদ দুই ম্যাচে সম্মিলিতভাবে করেছেন মাত্র ১০৯ রান। শুরুতেই উইকেট চলে যাওয়াই স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হচ্ছে ইংল্যান্ড।
এই সমস্যার সমাধান দেখিয়েছেন বয়কট। ইনফর্ম মালানকে ওপেনিংয়ে নামানোর পরামর্শ দিয়েছেন তিনি। দ্যা টেলিগ্রাফের কলামে বয়কট লেখেন,”আমাদের উদ্বোধনী ব্যাটাররা তেমন ভালো না, এটা মেনে নেয়ার সময় হয়েছে। দুজন উদ্বোধনী ব্যাটার উইকেটে হেঁটে যায় এবং অজি বোলারদের মধ্যে কে তাদের উইকেট নেবে, এটা নিয়ে তাড়াহুড়ো শুরু করে।ডেভিড মালানকে ইংল্যান্ড ওপেনার হিসেবে খেলাতে পারে। তার উইকেটে টিকে থাকার টেকনিক দারুণ। কোন ডেলিভারিগুলো ছাড়তে হবে এটা সে বেশ ভালো বোঝে। মাঠের সামনের দিকেও দারুণ খেলে। বড় সংগ্রহ গড়তে হলে উদ্বোধনী জুটিতে আপনার সফল হতে হবে।”
