নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বাণিজ্যভিত্তিক সংবাদপত্র বণিকবার্তার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিকানা পাচ্ছেন তিনি। সাকিব আল হাসানের পাশাপাশি তার মা শিরিন আক্তারও ব্যাংকটির পরিচালক হচ্ছেন। এ-সংক্রান্ত নথিপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে পিপলস ব্যাংক কর্তৃপক্ষ। এমনটিও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে সাকিব আল হাসানকে। তবে ব্যাংকটির মালিকানায় আসতে তিনি ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।
