বিতর্কের অবসান, ওয়ানডে সিরিজে খেলবেন কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অবশেষে বিরাট কোহলিকে নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটল। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের সিরিজ খেলছেন কোহলি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেটের অভিভাবক বিসিসিআই।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ভারতের একাধিক বোর্ড কর্মকর্তা বিরাট কোহলির ছুটি চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

নাম প্রকাশ না করা শীর্ষস্থানীয় এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে সংবাদমাধ্যমটি লিখেছে,”কোহলি ওয়ানডে না খেলা নিয়ে প্রচারিত খবরগুলোর কোনো সত্যতা নেই। ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহ নেই।’’

গত ৮ ডিসেম্বর কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। তার বদলে ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। এর আগে টি-টোয়েন্টিতেও অধিনায়ক হয়েছেন রোহিত। এখন কোহলির কাঁধে আছে কেবল টেস্ট অধিনায়কত্ব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »