নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার আতঙ্ক কাটিয়ে শুরু হওয়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত রেকর্ড গড়লেন বাবর আজমরা। সোমবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত উড়িয়ে দিয়ে নিজেদেরই পুরনো এক নজির টপকে গেল পাকিস্তান। বরং বলা ভালো যে নিজেদের পুরনো রেকর্ডকে আরো একটু দীর্ঘায়িত করে পাকিস্তান দল।
সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। চলতি বছরে এই নিয়ে মোট ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেন বাবর আজমরা। একটি ক্যালেন্ডার বর্ষে কোনও দলের সবথেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল পাকিস্তানের নামে। তারা ২০১৮ সালে মোট ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছিল।
