দল থেকে বাদ পড়লে খুব রাগ হতোঃ সৌরভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ বিসিসিআই সভাপতি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর ওপর।

এ সমালোচনার মধ্যেই নিজের অতীত প্রসঙ্গ টেনে আনছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী বলেন, আমাকে যখন টিম থেকে বাদ দেওয়া হয়েছিল খুব রাগ হতো তখন। একদিন বিকালে আমি ইডেন গার্ডেন্সে দৌড়াতে এসেছি, ২১টা ল্যাপ দৌড়েছিলাম ওই দিন। অ্যাবস এক্সারসাইজ করছি দিনে ৩৫০টা। আর সেই সময়ই পর্দায় ভেসে উঠে সৌরভের ওই কড়া ট্রেনিংয়ের সব মুহূর্তগুলো, আনন্দ হাসি মুখে জানায় ‘তুমি আমার কাছে আবেগ’।

২০০৫ সালে টানা বাজে ফর্মের কারণে সৌরভকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন গ্রেপ চ্যাপেল। চ্যাপেলই দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য নন সৌরভ। তার আচরণে দলের ক্ষতি হচ্ছে। এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এরপর নিজের চিরচেনা মেজাজেই রাজকীয়ভাবে কামব্যাক করেছিলেন সৌরভ।

ভারতকে তৃতীয় সর্বোচ্চ ১৪৬ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৭৬টিতে জয় উপহার দেন সৌরভ। টেস্টেও তৃতীয় সর্বোচ্চ ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয় উপহার দেন গাঙ্গুলী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »