নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করে পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। আসন্ন আসরে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন দেশি ক্রিকেটাররা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা।
এ বছর দেশি ক্রিকেটারদের জন্য ‘এ+’ ক্যাটাগরি থাকছে না। ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ এই ৬টি ক্যাটাগরিতে দেশের ক্রিকেটারদের বিন্যাস করা হবে। দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা থাকবেন ‘এ’ ক্যাটাগরিতে। ক্যাটাগরিভেদে ক্রিকেটারদের পারিশ্রমিকেও পার্থক্য থাকছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৪০ লাখ টাকা।
এছাড়া ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ টাকা, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ টাকা, ‘ই’ ক্যাটাগরি ১২ লাখ টাকা ও ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা। অর্থাৎ এবারের আসরে দেশি ক্রিকেটারদের সর্বনিম্ন পারিশ্রমিক ৫ লাখ টাকা।গ্রেড পারিশ্রমিক
‘এ’ গ্রেড ৭০ লাখ টাকা
‘বি’ গ্রেড ৪০ লাখ টাকা
‘সি’ গ্রেড ২৫ লাখ টাকা
‘ডি’ গ্রেড ১৮ লাখ টাকা
‘এ’ গ্রেড ১২ লাখ টাকা
‘এফ’ গ্রেড ৫ লাখ টাকা
