পুরো ম্যাচ ফি ও ৫ পয়েন্ট জরিমানা ইংল্যান্ডের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এই যেন কাটা ঘায়ে নুনের ছিটা ইংলিশদের জন্য।
চলতি অ্যাশেজের উদ্বোধনী ম্যাচে অজিদের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের ক্ষত শুকানোর আগে আবারো দুঃসংবাদ ইংলিশ ক্রিকেটারদের জন্য। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা গুনতে হচ্ছে ইংলিশদের! শুধু তাই নয়, চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট থেকে ৫ পয়েন্ট কর্তন করা হয়েছে দলটির।

এছাড়া অশ্লিল আচরনের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে অজি ক্রিকেটার হারান হেডকে।

চলতি অ্যাশেজের গ্যাবা টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড।আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই অনুযায়ী ৫ ওভারের স্লো রেটের কারণে
ম্যাচ ফির ১০০ ভাগ জরিমানা গুনতে হয়েছে পুরো দলকে, তাছাড়া প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে মোট ৫ পয়েন্ট খুইছে দলটি।

অজি ব্যাটসম্যান হারান হেডের জরিমানা কারণটি ছিল ভিন্ন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের ৭৭তম ওভারে ইংলিশ পেসার বেন স্টোকসের একটি বল খেলতে পরাস্ত হলে,ততক্ষনিক মেজাজ হারিয়ে অশ্লীল গালি দিয়ে বসেন এই ক্রিকেটার। উইকেটের রেকর্ড ক্যামেরায় হেডের বাক্য গুলো ধরা পড়ায় জরিমানা গুনতে হয়েছে এই ক্রিকেটারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »