আফগানিস্তানের বিপক্ষে কাতারে খেলবে নেদারল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রায় ১০ বছর পর ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। দুই দলের তিন ম্যাচের সিরিজটি হবে কাতারের এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে প্রথমবারের মতো হতে যাচ্ছে ওয়ানডে ম্যাচ।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ সিরিজটি হবে জানুয়ারিতে। বুধবার বিবৃতি দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছেন, সবগুলো ম্যাচই হবে একটি মাঠে।

“তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে মাঠে গড়াবে ২৩ ও ২৫ জানুয়ারি। তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।”

কাতারের এই মাঠে ২০১৯ সাল থেকে নিয়মিতই হচ্ছে টি-টোয়েন্টি। সবশেষ ম্যাচ হয়েছে গত অক্টোবরে। এবার এখানে ওয়ানডে আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »