সাকিবের জায়গাই নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পারিবারিক কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। শুরুতে মৌখিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানালেও, দুই টেস্ট সিরিজের দল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে চিঠি দেন তিনি। পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি।

ছুটি নেওয়াই তার পরিবর্তে ফজলে রাব্বিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এ বছর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মৌসুমটা দারুণ কেটেছে রাব্বির। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনি। ৬ ম্যাচে ১১ ইনিংসে করেছেন ৬০৩ রান। যেখানে বাঁহাতি এই ব্যাটসম্যানের গড় ৬০.৩০। অল্পের জন্য দ্বিশতক মিস করলেও ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৮ রান। এক ইনিংসে নট আউটও ছিলেন ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »