ম্যাচ শুরুর ‘৩’ দিন আগেই একাদশ প্রকাশ অস্ট্রেলিয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজেদের আধিপত্য বিস্তার বোঝানোর জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটে ম্যাচের আগের দিন একাদশ প্রকাশের রীতি আছে। তবে এবার অস্ট্রেলিয়া একাদশ প্রকাশ করল অ্যাশেজের ৩ দিন আগে।

অ্যাশেজের গোড়াপত্তন হবে ৮ ডিসেম্বর, গ্যাবায়। ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে।
সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে নতুন বছরে। ৫ জানুয়ারি সিডনিতে শুরু হবে চতুর্থ টেস্ট। পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি, পার্থে।

একনজরে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ

মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »