বৃষ্টির পর এবার আলোক স্বল্পতার কারণে বন্ধ খেলা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বৃষ্টির পর এবার আলোক স্বল্পতার কারণে আবারো বন্ধ রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের চলতি টেস্টের প্রথম দিনের খেলা। চা বিরতির নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও, আলোক স্বল্পতার কারণে এখনো শুরু হয়নি দিনের শেষ সেশনের খেলা।

দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময় বৃষ্টির হানায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বাংলাদেশ-পাকিস্তানের চলতি টেস্টের প্রথম দিনের খেলা।গুড়িগুড়ি বৃষ্টি বন্ধ হওয়ার পর আবারো খেলা শুরু হয়। এবার দিনের শেষ সেশন শুরু হওয়ার আগে খেলা আবারো বন্ধ হলো আলোক স্বল্পতার জন্য।

চা বিরতি শেষ হওয়ার পর একবার মাঠে নেমেছিল বাংলাদেশের ফিল্ডররা। মাঠে নামার পর আলোক স্বল্পতার উপস্থিতি টের পেয়ে আম্পায়ার ও ম্যাচ রেফারির আদেশে আবারো ডেসিংরুমে ফিরে যায় বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »