নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ হোম অফ ক্রিকেট মিরপুরে সফরকারী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা।
টসে হেরে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ, প্রথম দিনের প্রথম সেশনে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে থাকলেও দিনের দ্বিতীয় সেশন শেষে এবার চালকের আসনে পাকিস্তান। অভিজ্ঞ আজহার আলী ও বাবর আজমের ব্যাটে চড়ে দিনের দ্বিতীয় সেশন শেষে, শক্ত অবস্থানে সফরকারীরা।
৭৮ রানে ২ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। মধ্যাহ্ন বিরতিতের পর কোন উইকেট না হারিয়েই দ্বিতীয় সেশনে দলের স্কোরবোর্ডে আরো ৮২ রান যোগ করে পাকিস্তান। দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬১ রান। ব্যক্তিগত ৬০ রানে উইকেটে অপরাজিত আছেন অধিনায়ক বাবর আজম।আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী উইকেটে আছেন ৩৬ রানে।
প্রথম সেশনে তাইজুল ভেলকিতে সফরকারীদের ২ উইকেট তুলে নিয়ে ভাল জায়গায় অবস্থান করছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে পুরোটা জুড়ে বাবর-আজহারের দায়িত্বশীল ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশী কোন বোলার।
যার ফলে উইকেট শূন্য একটি সেশন শেষ করে ম্যাচের লাগাম হারিয়েছে বাংলাদেশ।
