নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবারো বিশ্বব্যাপী ছড়াতে থাকা করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শঙ্কায় পড়েছে ক্রীড়া বিশ্ব। বাংলাদেশসহ সব দেশকেই ভাবতে হচ্ছে ওমিক্রন মোকাবেলার বিষয়ে।
করোনা ঝুঁকির কারণে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়নি। এবার বিপিএল আয়োজনের জন্য বোর্ড প্রস্তুত। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্রও আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য ওমিক্রনের কারণে বিপিএল আয়োজনে কোনো শঙ্কা দেখছে না। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছেন,”আমাদের দেশ তো মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে। এটার প্রভাব পড়েনি। সরকার থেকে কোনো নির্দেশনা আসলে, বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের ব্যাপারে, তখন হয়ত পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।”
