নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্রাম কাটিয়ে বিরাট কোহলি আজ মাঠে ফিরছেন, আর সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। সিরিজের দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসনের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
দ্বিতীয় টেস্টের আগে উইলিয়ামসন বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন। কিউই অধিনায়ক চোটটি প্রথম টেস্টেই পেয়েছিলেন, জানিয়েছেন দলটির প্রধান কোচ গ্যারি স্টিড। দ্বিতীয় টেস্ট শুরুর আগে আশানুরূপ উন্নতি হয়নি।
এই ম্যাচে যেন চোটের কারণে ছিটকে পড়ার হিড়িক পড়েছে। উইলিয়ামসনের মত চোটের কারণে এই ম্যাচ খেলা হচ্ছে না ভারতের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে ও ইশান্ত শর্মার
