ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় টাইগার যুবাদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ১১৩ দারুন জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় জয় এটি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে ক্ষুদে টাইগাররা। ব্যাট হাতে ১০৮ বলে ১৪ টি চারে প্রান্তিক নওরোজ নাবিল সেঞ্চুরি করেন। মেহরব হোসেন ও ইফতেখার হোসেন অর্ধশতকে বিশাল এই টার্গেট দেয় বাংলাদেশ। এছাড়া, ৪৮ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মেহরব। ৭৫ বলের মোকাবেলায় ইফতেখারের ব্যাট থেকে আসে ৫৭ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারানো ভারত ২০ ওভারের মধ্যে ৩ উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে কাঙ্ক্ষিত বড় পার্টনারশিপের দেখা পায়নি স্বাগতিক দল।

শেষপর্যন্ত ৪৫.৩ ওভার ব্যাট করে ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৯২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে কৌশল তাম্বের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে আরিফুল ইসলাম একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া দুটি উইকেট শিকার করেন নাঈমুর রহমান নয়ন।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩০৫/৬(৫০ ওভার)
নাবিল ১০১, মেহরব ৭০*, ইফতেখার ৫৭
তাম্বে ৪৩/২, গৌতম ১৯/১

ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল : ১৯২/১০ (৪৫.৩ ওভার)
তাম্বে ৪২, ফাইজ ২৭, গোসাই ২৭
আরিফুল ২২/৪, নয়ন ৩৪/২

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১১৩ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »