নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে আজ চতুর্থ দিনের শুরুতেই ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। যদিও লিটন দাস ও ইয়াসির আলী রাব্বি মিলে বাংলাদেশের সেই বিপর্যয় সামাল দিয়েছেন শক্ত হাতে।
রাব্বি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার পর মিরাজ দ্রুত আউট হলে আবারও বিপদে পড়ে টাইগাররা। এরপর উইকেটে আসেন রাব্বির কনকাশন সাব নুরুল হাসান সোহান। তবে সাজিদ খানের বলে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে অহেতুক উইকেট বিলিয়ে দেন সোহান। এতেই শেষ হয় লিটনের সঙ্গে তার ৩৮ রানের জুটির।
চতুর্থ দিনের খেলা শেষে সোহানের আউট হয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি বলেন,”যদি সোহানকে বলি সেই বলে আবার একই শট খেলতে সে খেলতে পারবে না। সে নিজে এবং দলকে বিপদে ঠেলে দিয়েছে এই শট খেলে। এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই।”
