ক্রিকেটার থেকে এখন অভিনয়ে আশরাফুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

 

বাংলাদেশ জাতীয়ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। একটা সময় জাতীয়দলের হয়ে প্রতিনিধিত্বও করেন তিনি। ফলে সারাদেশে তার ভক্ত-সমর্থকের সংখ্যারও কমতি নেই। বিতর্কিত হয়ে জাতীয়দল থেকে বাদ পড়ার পর এখনও ক্রিকেটে সঙ্গেই আছেন পাশাপাশি অভিনয়েও দিকেও আগ্রহ রয়েছে তার। ২০১০ সালে ‘টি টোয়েন্টি’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন আশরাফুল। সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন তিনি।

নাটকের নাম দেওয়া হয়েছে ‘গোল্ডেন সিক্স’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে রাজধানীর একটি জায়গায় নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকে অভিনয় প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এর আগেও তারিক ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম। প্রথমবার সেভাবে বুঝতেই পারিনি অভিনয় কেমন করে করতে হয়। কিন্তু এবার অনুশীলনও করতে হয়েছে। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি পরবর্তী পর্বগুলোর শুটিং পরিকল্পনা মতোই হবে।

নাটকটির নির্মাতা জানান, ক্রিকেটের গল্প নিয়েই নির্মিত হচ্ছে গোল্ডেন সিক্স। এতে এ্যাশ চরিত্রটি একজন টপ ক্রিকেটারের। চরিত্রটির জন্য আমাদের আশরাফুলের মতো একজন ক্রিকেটার দরকার ছিলো। ফলে দীর্ঘদিন ধরে চরিত্রটি নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা চলছিলো। অবশেষে চরিত্রটি আশরাফুল ভাই করছেন। বৃহস্পতিবার থেকে ধারবাহিকটির শুটিং শুরু করেছি। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘গোল্ডেন সিক্স’ নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »