নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।আফ্রিকার অঞ্চল গুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন সংক্রামক ওমিক্রন! যার ফলে বাছাই পর্বের খেলা মাঝপথে বাতিল করে দিয়ে, কোয়ালিফাইয়ে দৌঁড়ে এগিয়ে থাকা তিন দলকে (বাংলাদেশ,পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ) বিশ্বকাপ কোয়ালিফাইয়ের টিকিট দিয়েছে আইসিসি।
জিম্বাবুয়েতে চলছিল বিশ্বকাপ বাছাই পর্বের খেলা।
বাছাই পর্বের প্রথম দুই ম্যাচ দাপটের সাথে জিতে কোয়ালিফাইয়ে দৌঁড়ে এগিয়ে ছিল বাংলাদেশ, যার ফলে বাছাই পর্বের খেলা বাতিল হলেও সালমা-জাহানারাদের হাতে উঠে আসন্ন বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের টিকিট।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মার্চ শুরু হবে প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এতে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও অংশ নেবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত।
উল্লেখ্য, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথমবারের মতো দেখা যাবে বাংলার মেয়েদের।
