চট্টগ্রাম টেস্টের জন্য পাকিস্তানের ‘১২’ সদস্যের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রাম টেস্টের এক দিন আগে মূল স্কোয়াডের ১২ সদস্যকে নিয়ে চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান।অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছাড়াও আছেন আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলমের মত পরীক্ষিত ও অভিজ্ঞ ব্যাটাররা।

বোলিং ইউনিট শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীদের সাথে ১২ খেলোয়াড়ের তালিকায় আছে নোমান আলীর নাম। তবে তরুণ পেসার নাসিম শাহ এই দলে জায়গা পাননি।

একনজরে পাকিস্তানের ১২ সদস্যের দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »