লঙ্গার ভার্সনে খেলতে প্রস্তুত রাজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দারুন পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানের বিপক্ষ দিয়ে জাতীয়দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা।

জাতীয় ক্রিকেট লিগ- এনসিএলে দারুন বল হাতে পারফরম্যান্স করায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে দলের অন্তর্ভুক্ত হয়েছেন রাজা। আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। তার আগে রাজা জানিয়েছেন, লঙ্গার ভার্শনে খেলার জন্য কতটা প্রস্তুত তিনি

তিনি আরও বলেন, ‘টেস্ট খেলা আমি উপভোগ করি। আলহামদুলিল্লাহ্‌ ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ভালো করেছি। চারদিনের খেলায় ডে বাই ডে কয়েকটা স্পেলে বোলিং করতে পারি। আমার ছন্দ ধরে রাখতে পারি। এটাই আমার শক্তির জায়গা।’

এনসিএলে দিনের শুরু থেকে শেষ ভাগ পর্যন্ত বল হাতে দাপুটে পারফরম্যান্স করেছেন সিলেটের এই তরুন পেসার। এই বিষয়টি বেশি নজর কেড়েছে বিসিবির নির্বাচকদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানিয়েছিলেন, রাজার এই চনমনে ভাবের কথা।

রাজাও মেনে নিয়েছেন, ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাওয়ার এই সামর্থ্যই তার শক্তি। তিনি বলেন, ‘আমার নিজের যেটা মনে হয়, আমি এক জায়গায় টানা বল করতে পারি। বলে কিছু মুভমেন্ট করাতে পারি, এক ছন্দে টানা বল করতে পারি। দিনের শুরুতে যে গতিতে বোলিং করি, দিনের শেষে আলহামদুলিল্লাহ তারচেয়ে একটু বেশি পেসেই বল করতে পারি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »