নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ছিলেন সাকিব আল হাসান। যদিও সম্পূর্ণ সুস্থ থাকলেই তিনি খেলবেন এমন কথায় ছিলে। তবে খেলতে না পারার শঙ্কাই সত্য হলো, চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের।
গতকাল সোমবার (২২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে। দলে রাখা হয়েছিল সাকিবকে। তবে বলা হয়েছিল, এই অলরাউন্ডারের খেলা নির্ভর করছে তার সুস্থতার ওপর। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দলীয় সূত্র হতে হওয়া গিয়েছে প্রথম ম্যাচে খেলতে পারবেন না সাকিব।
