নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেস্টের লড়াই। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকায় ভাড়া করা বিমানে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম গেছে স্বাগতিক ও সফরকারী দল। দুপুর পৌনে ৩টায় চার্টার্ড ফ্লাইটে বন্দরনগরীতে যাত্রা করে দুই দল।
এছাড়া গত রোববার টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসে সফরকারী দলের ১৪ ক্রিকেটার। টি-টুয়েন্টি দলে ছিলেন তাদের টেস্টের ৬ ক্রিকেটার। দুই টেস্টের সিরিজের জন্য পাকিস্তান দল ২০ সদস্যের।
আগেই চট্টগ্রামে গিয়েছেন অধিনায়ক মুমিনুল হক, সাদমান ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসেন।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে স্কোয়াডে নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলে নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা
