আয়ারল্যান্ডের দায়িত্ব ছাড়ছেন ফোর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চুক্তির মেয়াদ শেষের আগেই আয়ারল্যান্ডের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফোর্ডকে।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। চুক্তি ভেস্তে দেওয়ার নোটিশ পাওয়ার পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ফোর্ড।

প্রাথমিকভাবে ২০১৭ সালে তিন বছরের চুক্তিবদ্ধ হয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। এরপর ২০১৯ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করে সিআই।

ফোর্ডের কোচিংয়ে আয়ারল্যান্ড ১০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।

২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ৫ উইকেটে হেরে যাওয়া অভিষেক টেস্টে দায়িত্বে ছিলেন ৬১ বছর বয়সী এই কোচ। দলটির কোচ হিসেবে তার শেষটা অবশ্য সুখকর হয়নি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল প্রথম রাউন্ডে তৃতীয় হয়ে সুপার টুয়েলভে যেতে ব্যর্থ হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »