সবসময় অ্যাটাকিং মুডে থাকার চেষ্টা করিঃ শান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার। স্বল্প সেই সুযোগে নাজমুল হোসেন শান্ত পারেননি নিজের ছাপ রাখতে। সেই সুযোগটা আবার পাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরার আগে টি-টোয়েন্টিতে নিজের ব্যাটিংয়ের দর্শনটা জানালেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই সংস্করণে আগ্রাসনই তার শেষ কথা।

বিশ্বকাপে চরম ব্যর্থতার পর পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলে যে কজনকে আনা হয়েছে, তাদের একজন শান্ত।

দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি তিনি। ২০১৯ সালে দুটি আর এবছর একটি টি-টোয়েন্টি খেলে তার মোট রান মোটে ২৪। তবে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড খারাপ নয় এই সংস্করণে। ৭৩ ইনিংস খেলে ১ হাজার ৫৮৪ রান করেছেন, ১২৮.৯৯ স্ট্রাইক রেট বাংলাদেশের বাস্তবতায় যথেষ্টই ভালো।

বিসিবির ভিডিও বার্তায় বুধবার তিনি বললেন, স্ট্রাইক রেট ভালো রাখার সেই ধারা ধরে রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেটেও।

“টি-টোয়েন্টি নরম্যালি রানের খেলা। আমি যখনই ব্যাটিং করি, যে পরিস্থিতিই থাকুক, সবসময়ই লক্ষ্য থাকে যে আগ্রাসী ব্যাটিংই করব। সবসময় অ্যাটাকিং মুডে থাকার চেষ্টা করি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »