নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সূচি রয়েছে আগামী মার্চ মাসে। ইতিমধ্যে দল গোছানো শেষ করে ফেলেছে ক্লাবগুলো। আসন্ন ডিপিএলের জন্য বেশ শক্ত স্কোয়াড তৈরি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকিব আল হাসানের পর সর্বশেষ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদদের দলে ভিড়িয়েছে তারা।
এবার মোহামেডানের চমক হতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সাদা-কালো শিবির চাইছে, বিদেশি কোটায় বাবরকে খেলাতে। এজন্য বাবরের সঙ্গে আলোচনাও শুরু করেছে মোহামেডান।
এবার মোহামেডানের হয়ে খেলবেন যারা
পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম (অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান), ইমন (অনুর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।
