নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে ৫০ রানও করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বল করেছিলেন জাহানারা আলম, সালমা, খাতুন, নাহিদা আক্তাররা।
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানে আটকে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে। ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ দল।
আজ সোমবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারিয়ে ৭ উইকেটে হারিয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল।
