পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেলেন তামিম ইকবাল। হাতের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় ঘরের মাঠে খেলতে পারছেন না অভিজ্ঞ এই ওপেনার।

গত ১২ নভেম্বর জাতীয় দলের ফিজিও বায়োজিদ জানিয়েছিলেন, পাকিস্তান সিরিজের আগে এনসিএলের ৬ষ্ঠ রাউন্ড দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন এই ড্যাশিং ওপেনার। হাতের সেই আঙুলেই আজ রবিবার এক্সরে করার পর আরও একটি নতুন চিড় ধরা পড়েছে। যার ফলে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ এই ওপেনারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »