ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷ শিরোপা ঘরে তোলার এই লড়াইয়ে আজ রাত ৮ টায় মাঠে নামবে দুই দল। ম্যাচের আগে ঘোষণা করা হয়েছে ম্যাচ অফিসিয়ালদের নাম ।

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের আসরে ফাইনাল লড়াইয়ে নামবে তাসমান পরের প্রতিবেশী দুই দেশ৷ সেই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাধুগালে। ফাইনাল ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দুই অভিজ্ঞ আম্পায়ার মারিয়াস এরাসমাস এবং রিচার্ড কেটেলবোরো।

ফাইনাল ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের নিতিন মেনন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পড়েছে কুমার ধর্মসেনার কাঁধে।শুক্রবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নামগুলো প্রকাশ করেছে আইসিসি ৷

নিজেদের গ্রুপে রানারআপ হয়ে সেমিফাইনাল খেলতে এসেছিল এই দুই দল৷ প্রথম সেমিফাইনালে হট ফেভারিট ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল কিউইরা৷ আরেক ফেভারিট পাকিস্তানের বিপক্ষে অজিরাও জিতেছিল একই ব্যবধানে৷ কাকতালীয়ভাবে দুই দলই ম্যাচ শেষ করেছিল ঠিক এক ওভার বাকি থাকতে৷

এক নজরে ম্যাচ অফিশিয়ালদের তালিকা

ম্যাচ রেফারি – রঞ্জন মাধুগালে

অলফিল্ড আম্পায়ার – মারিয়াস এরাসমাস এবং রিচার্ড কেটেলবোরো

টিভি আম্পায়ার – নিতিন মেনন

চতুর্থ আম্পায়ার – কুমার ধর্মসেনা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »