পাকিস্তানের পরাজয়ে যা বললেন রমিজ-শোয়েব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে খেলেছে বাবর আজমরা। যদিও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে পাকিস্তান।

তবে তাতে আফসোস থাকলেও কষ্ট নেই পাক সমর্থকদের হৃদয়ে। তাদের মতে, গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলা পাকিস্তান দলকে নিয়ে গর্ব করা যায়। বিশেষ করে প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েই সমর্থকদের মন আনন্দে ভরে দিয়েছে বাবর আজমরা। তাই ফাইনালে না উঠলেও বাবর আজমরা হৃদয় জয় করে নিয়েছে।

অসিদের বিপক্ষে ম্যাচ হারার পর বাবর আজম ও তার দলের প্রশংসায় খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করেছেন। এক টুইটে ইমরান খান লিখেছেন, ‘এই পরাজয়ের পরও তোমরা গর্ব করতে পারো। কারণ তোমরা চমৎকার ক্রিকেট খেলেছ এবং জয়ের পরও তোমরা যে নম্রতা দেখিয়েছ তার জন্য সকলেই গর্বিত। অভিনন্দন টিম অস্ট্রেলিয়া।’

একইরকম বক্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার। পাকিস্তানের এই টি-টোয়েন্টি দলকে নিয়ে তিনি বেশ গর্বিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর রমিজ রাজা টুইটে লেখেন, ‘তোমরা সত্যিকার অর্থেই দেশকে একতাবদ্ধ করেছ। লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সতেজ করেছ। যেভাবে তোমরা লড়েছ, তাতে আমরা গর্বিত। ভালো খেলেছ ছেলেরা। তোমাদের অভিনন্দন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »