নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তবে বাকি দুই সংস্করণে দলের নেতৃত্বে ভার এখনো কোহলির হাতে। যদিও শহিদ আফ্রিদির পরামর্শ, সব সংস্করণের ক্রিকেটেই অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত কোহলির!
কোহলির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টিতে ৩০ জয়ের বিপরীতে হার ১৬ ম্যাচে। ওয়ানডে এবং টেস্টেও দাপটের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি। টেস্টে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৮টি ম্যাচে আর
ওয়ানডেতে ৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ৬৫টি ম্যাচ জিতিয়েছেন কোহলি। পরিসংখ্যান দিয়ে অধিনায়ক কোহলিকে বিচার করলে সব সংস্করণেই সফল বলা যায়।
যদিও পাকিস্তানের কিংবদন্তি আফ্রিদির মতে, নেতৃত্বের চাপ থেকে নিজেকে দূরে রাখলেই আরও ভালো করবেন কোহলি।
আফ্রিদি বলেন,’‘আমি মনে করি, কোহলিকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাওয়া উচিত। তাহলে তার ওপর তুলনামূলক কম চাপ পড়বে। সে প্রচুর ক্রিকেট খেলেছে।’’
কোহলি প্রসঙ্গে তিনি আরও বলেন,’‘সে তার ব্যাটিং উপভোগ করতে পারবে কারণ কোনো দলকে নেতৃত্ব দেয়া কোনো সহজ কাজ না, বিশেষ করে ভারত বা পাকিস্তানের মতো দলকে। যতক্ষণ আপনি ভালো অধিনায়কত্ব করছেন ততক্ষণ সবকিছু মসৃণ থাকবে।”
