নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল৷ এবারের বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা৷
আজ সকাল ৮.১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দল। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁতে৷ তবে সেখানে খুব একটা বিশ্রামের সুযোগ পাবে না পাকিস্তান দল৷ আগামীকাল থেকে অনুশীলন শুরু করে দেবে পাকিস্তান।
সফরকারী পাকিস্তান দল ঢাকায় পা রাখলেও দলের সাথে আসেননি দলের অধিনায়ক বাবর আজম৷ অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকও আসেননি শনিবার
