ম্যানেজার সাব্বির খানকে বিসিবির পদত্যাগের নির্দেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খানের বিরুদ্ধে সাকিবের লিখিত অভিযোগ, পদত্যাগের নির্দেশ বিসিবির।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি তার মধ্যে সাব্বিরের নামে দলের ভেতর শৃঙ্খলা ভঙের অভিযোগ। ইতোমধ্যে সাকিব আল হাসানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন সাব্বির খান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার ভূমিকাতেও ছিলেন একই সাথে। তবে বিশ্বকাপ চলাকালীন নিয়ম ভঙ্গ করে এবার পদত্যাগই করতে বাধ্য হলেন।

বিসিবির নির্দেশ মেনে গত ৭ নভেম্বর পদত্যাগ পত্র জমাও দেন সাব্বির। তিনি কোন ধরণের শৃঙ্খলা ভঙের অভিযোগে অভিযুক্ত তা অবশ্য এখনো জানা যায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »