না ফেরার দেশে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)

পরিবার সহ সিলেট যাওয়ার সময় যাত্রা পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ বুকে ব্যথা ওঠে তার। প্রচন্ড বুকের ব্যথায় জ্ঞান হারানোয় ততক্ষনিক তাকে নিকটস্থ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খেলোয়াড়ী জীবনে ১৯৮৪-৮৫ মৌসুমে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে দেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন এই ক্রিকেটার।
উইলস কাপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেন তারিকুজ্জামান মুনির।

সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দেশের ক্রিকেটের প্রথম ফ্যানস “ক্লাব বেঙ্গল টাইগার”।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »