বাবলে থাকলে ব্র্যাডম্যানের গড়ও কমে যেতঃ শাস্ত্রী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অন্যতম ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে ভারত। তবে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে দলটি। ব্যর্থতার বড় কারণ দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকা ও টানা ক্রিকেট খেলা। রবি শাস্ত্রীর ধারণা টেস্টে ঐতিহাসিক ৯৯.৯৪ গড়ের মালিক ডন ব্র্যাডম্যানও যদি এমন লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলতেন তাহলে তাঁরও ব্যাটিং গড় কমে যেত।

ইংল্যান্ড সিরিজের পর আইপিএল তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ এই লম্বা সময়ে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা টানা ম্যাচ খেলেছেন। যার প্রভাব পড়েছে তাদের মাঠের পারফরম্যন্সেও। ফলাফল টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে ব্যর্থ ভারত। কোচের পদ থেকে বিদায় নেয়ার আগে আরও একবার কোহলিদের ঢাল হলেন শাস্ত্রী।

তিনি বলেন,’‘আমি বিরাটের ফর্ম নিয়ে খুব একটা ভাবি না। ক্রিকেটারদের নিয়ে আমি চিন্তিত নই। ডন ব্রডম্যানকে এমন জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে রাখলে তাঁর গড়ও কমে যেত।”

আর এদিকে টি-টয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু হয় ২৩ অক্টোবর। যার ফলে কোনো বিশ্রাম পাননি ভারতীয় ক্রিকেটাররা। শাস্ত্রীর ধারণা আইপিএল আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বিরতি রাখলে ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পেত।

তিনি বলেন,’‘আমি কোনো অজুহাত দিতে চাই না। গত ছয় মাস ধরে জৈব-সুরক্ষাবলয়ের মধ্যে আছি। আইপিএল আর বিশ্বকাপের মাঝে একটা বিরতির দরকার ছিল।’’

ভারতের সদ্য বিদায়ী প্রধান কোচ আরও বলেন,’‘ভারতের ইতিহাসে এবারের দলটি দুর্দান্ত এতে আমার কোনো সন্দেহ নেই। দুর্ভাগ্যবশত, আমরা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »