পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে দর্শক। মহামারি করোনা প্রকোপে, সর্বশেষ প্রায় ২ বছর মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশের মাটিতে সর্বশেষ সব গুলো সিরিজেই গ্যালারি ছিল দর্শক শূন্য।

অবশেষে ক্রিকেট পাগলদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আসন্ন পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে।করোনা ট্রাজেডির পর এই প্রথম গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও পুরো গ্যালারি নয়, ৫০ শতাংশ দর্শকের জন্য সুযোগ থাকবে মাঠে বসে খেলা দেখার।আসন্ন পাকিস্তান সিরিজে  মাঠে মোট দর্শক ধারনক্ষমতার ৫০ শতাংশ টিকেট ছাড়বে বলে নিশ্চিত করেছে বিসিবি।

কোভিট-১৯ করোনা ভাইরাসের ভ্যাক্সিন গ্রহন করেছেন
এমন ব্যক্তিরাই টিকেট কেটে গ্যালারিতে বসে খেলার দেখার সুযোগ পাবেন। ভ্যাক্সিন না নেওয়া দর্শকদের গ্যালারিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে শিশু দর্শকদের জন্য ভ্যাক্সিনের কোন বাধ্যবাধকতা থাকছে না বলে নিশ্চিত করেছে বোর্ড।

বিসিবির টিকেট বুথ গুলোর পাশাপাশি অনলাইনেও টিকেট নেওয়ার সুযোগ থাকবে দর্শকদের জন্য। যদিও এখন অব্দি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চুড়ান্ত অনুমতি মেলেনি। তবে বিসিবি আশা করছে ২-১ দিনের ভিতরে সরকারি অনুমতি মিলে যাবে।

সবকিছু ঠিকঠাক থাকলে লম্বা সময় পর আসন্ন পাকিস্তান সিরিজেই আবারো গ্যালারি মাতাতে দেখা যাবে দর্শকদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »