নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে আবারো।ব্রেইন ক্যান্সারের সাথে লড়াই করতে থাকা এই ক্রিকেটার, এই মুহুর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছেন চেন্নাইয়ের একটি হাসপাতালে।
গত কিছুদিন আগে শারিরীক অবস্থার ব্যাপক অবনতি হওয়ায় জরুরী ভিত্তিতে ভারতের চেন্নাইতে নিয়ে যাওয়া হয় তাকে। মাথায় বহন করা মরণঘাতী টিউমারটি আবারো নাড়াচাড়া দিয়ে উঠেছে রুবেলের জীবন হুমকিতে ফেলে। চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের ভাষ্যমতে, রুবেলের শারিরীক অবস্থা আশঙ্কাজনক এই মুহুর্তে।ইতিমধ্যে শরিরের একপাশ প্যারালাইজড হয়ে গেছে তার।
শারিরীক অবস্থার ব্যাপক অবনতি হওয়ায় আগামীকাল সকালে চেন্নাইয়ের হাসপাতালে জরুরী সার্জারী হবে রুবেলের।
দেশবাসীর কাছে রুবেলের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন রুবেলের পরিবার। এর আগে গত মাসে হঠাৎ শারিরীক অবনতি হওয়ায়, রুবেলকে আইসিওতে নিয়ে যেতে হয়েছিল।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে ব্রেইন ক্যান্সারের জন্য সার্জারী করানো হয় রুবেলের। গত ২ বছর যাবৎ নিয়মিত ক্যামিও দেওয়া হচ্ছিল তার। সর্বশেষ গত ১৬ই মে ১৬তম ক্যামিও নিয়েছিলেন রুবেল।
