এটাই আমার শেষ বিশ্বকাপের ম্যাচ ছিলঃ গেইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ম্যাচ চলাকালে দলের আরেক ক্রিকেটার ক্রিস গেইলকে নিয়েও ধোঁয়াশা তৈরী হয়। অনেকেই মনে করেছে, গেইলও হয়ত এই ম্যাচ খেলেই অবসর যাবেন। যদিও, পরে ম্যাচ শেষে গেইল নিজেই এই সংশয় দূর করেছেন। তিনি জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। তবে, বিশ্বকাপে এটাই তার শেষ ম্যাচ।

চলতি আসর শুরুর আগে গেইল জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম ও অষ্টম দুই আসরেই খেলতে চান। কিন্তু সপ্তম আসরে অভিজ্ঞ পারফর্মাররা দলকে সেমিফাইনালে তুলতে সক্ষম হয়নি। গেইলও নিজেও সেটা বুঝতে পেরছেন, আগামী বিশ্বকাপ খেলা তার জন্য কঠিন হবে, কারন তখন বয়স হবে ৪৩।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক হতাশাজনক বিশ্বকাপ ছিল, বিশেষ করে আমার জন্য। আমার সবচেয়ে খারাপ বিশ্বকাপ। আমাদের আরও অনেকদূর যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অনেক মেধা রয়েছে। তাদের প্রতি সমর্থন জানাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে শুভকামনা জানাই।’

মাঠে গেইলের মনোভাব দেখে মনে হয়েছে, এটাই হয়ত তার শেষ ম্যাচ। অজিদের বিপক্ষে শেষ ম্যাচই খেলেছেন বটে, তবে তা বিশ্বকাপে। ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত জ্যামাইকার এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘মাঠে যা হচ্ছিল তা একপাশে রেখে সবাই উপভোগ করেছি। দর্শকদের সাড়া দিচ্ছিলাম, মজা করছিলাম। এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ। আমি অবশ্য আরও একটি বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু আমার মনে হয় না সেই সুযোগ দিবে (হাসি)। আমি অবসর ঘোষণা করছি না। তবে জ্যামাইকায় নিজের দেশে শেষ ম্যাচ খেলতে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »