মিরপুরে অনুশীলনে তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লম্বা সময় পর আবারো ব্যাট হাতে দেখা মিললো বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ থেকে পাওয়া চোটের কারণে এতদিন মাঠে বাইরে ছিলেন তামিম। চোট কাটিয়ে এবং আসন্ন জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ফেরার প্রস্তুতি হিসেবে আজ প্রথমবারের মতো মিরপুরে ব্যাট হাতে অনুশীলনে দেখা গেছে চাটগাঁইয়া নবাবকে।

জাতীয় দলের হয়ে সর্বশেষ তামিম মাঠে নেমেছেন গত জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি হোম সিরিজ ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি তামিম।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ।
আগেই ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবারো মাঠে ফিরবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও, টেস্ট সিরিজে মাঠে দেখা যাবে তামিমকে। আর তাই চোট কাটিয়ে জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার আগে ব্যাট হাতে নিজেকে জ্বালিয়ে নিচ্ছেন দেশসেরা এই ওপেনার।

উল্লেখ্য, এর আগে তরুন ওপেনারদের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম।যে তরুনদের উপর ভরসা করে নিজের জায়গা ছেড়েছেন তামিম, সেখানেও পুরোপুরি ব্যর্থ ছিল সেই তরুন ক্রিকেটাররা। তামিমহীন বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরত এসেছে খালি হাতে। দলের এমন ভরাডুবির পর আবারো তামিমকে এই ফরম্যাটে ফেরানোর চেস্টায় বোর্ড! তবে তামিম কবে নাগাদ ফিরবেন এই ফরম্যাটে সেই প্রশ্নের উত্তর সবারই অজানা। আপাতত চোট কাটিয়ে আবারো তামিমের ফেরার প্রস্তুতিটাই বড় স্বস্তির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »