ডমিঙ্গোর হয়ে ঢাল ধরছেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ। বিশ্বকাপে দলের এমন ভরাডুবির জন্য খেলোয়াড়দের পাশাপাশি কাড়গড়ায় দাঁড় করানো হচ্ছে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। রাসেল ডমিঙ্গোর অধিনে দল ভাল করতে পারছে না, আর তাই ডমিঙ্গোকে বিদায় করে দেওয়ার প্রস্তাব এসেছে ক্রিকেট পাড়া ও সমর্থকদের কাছ থেকেও।

তবে এমন কঠিন সময়ে কোচের পাশে দাঁড়াচ্ছেন
বর্তমান টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
খারাপ সময়ে প্রিয় ছাত্র রিয়াদের সমর্থন পাচ্ছেন ডমিঙ্গো। ডমিঙ্গোর কোচিং দর্শন ও কৌশল অতীতের সফল কোচদের চেয়ে আলাদা, মনে করেন রিয়াদ।

ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার কোচের উপর দিতে নারাজ মাহমুদউল্লাহ রিয়াদ। কোচ নয়৷ পুরো ব্যর্থতার দায় দলকে নিতে হবে বলে জানান রিয়াদ। পুরো দলকে দায় করে রিয়াদ বলেনঃ
‘ব্যর্থতার দায়ভার আমাদের সবাইকেই নিতে হবে। পুরো দলকেই দায় নিতে হবে। শুধু একজন বা টিম ম্যানেজমেন্ট বা নির্দিষ্ট কোনো খেলোয়াড় না। পুরো দলই ব্যর্থ। এভাবেই দেখা উচিৎ।

দল ব্যর্থ হওয়ার পিছনে কোচিং স্টাফদের কোন ভূমিকা নেই বলে মনে করেন রিয়াদ। কোচদের হয়ে ঢাল ধরে রিয়াদ আরো বলেন,‘আমি যতটুকু বুঝি, খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে কোনো সমস্যা নেই। আপনি যে সিদ্ধান্তের কথা বললেন তা পুরোপুরি ক্রিকেট বোর্ডের কাছে। অধিনায়ক বা সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার কাজ খেলোয়াড়দের পাশে থাকা, তাদের আগলে রাখা, প্রেরণা দেওয়া, পারফরম্যান্স আদায় করে নেওয়া। আমি এই জিনিসগুলোতেই মনোযোগী ছিলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »