নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর দলে ব্যাপকভাবে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে আসন্ন পাকিস্তান সিরিজে দলে ডাক পাচ্ছেন পারভেজ ইমন ও তৌহিদ হৃদয়।
দলের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কেউই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। নাঈম বাদে হতাশ করেছেন লিটন দাস ও সৌম্য সরকার। যে কারণে আসন্ন পাকিস্তান সিরিজে বাদ পড়তে যাচ্ছেন এই দুই ক্রিকেটার। সেই সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা না করলেও সূত্র অনুযায়ী নাঈম শেখের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারেন ইমনকে।
পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে বাবর আজমরা। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
একনজরে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি
টি-টোয়েন্টি সিরিজ
১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
টেস্ট সিরিজ
২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
