মাশরাফির বিশ্বাস, টাইগাররা দ্রুত ঘুরে দাঁড়াবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সুপার টুয়েলভের নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে টিম টাইগাররা। এই হারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তবে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সফলতম এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, আরও একটি বিশ্বকাপ শেষ হলো। ৮ ম্যাচ খেলেছি, ২টি জয়, ৬টি হার। প্রথমেই বলে নেই, ক্রিকেটারদের দায় কোনোভাবেই এড়ানোর উপায় নেই। বিশেষ করে, যেভাবে আমরা হেরেছি। এত বাজে খেলার পর ক্রিকেটারদের পাশে দাঁড়ানো কঠিন। তবে, আমার অনুভূতি তো আমার মতো করেই। আমি বিশ্বাস করি, ওরা হয়তো খুব দ্রুত ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ।

মাশরাফি জানালেন, ‘কিছু ব্যাপার মেলানো প্রয়োজন। সেটা হলো, খারাপ হওয়ার প্রথম দায় অবশ্যই ক্রিকেটারদের। এরপর আর কি কারও দায় নেই? শুধু ক্রিকেটারদের ঘাড়ে চাপিয়ে যদি শেষ করেন, তাহলে মনে রাখবেন, আরও খারাপ সময় অপেক্ষা করছে। প্রমাণ তো আগেও দেখা গেছে!’

তার কথা, ‘আগের অভিজ্ঞতা থেকে এবারও বলে দেওয়া যায়, এখন সামনে কী হবে। হয়তো কাউকে বাদ দেওয়া হবে, কারও ওপর অদৃশ্য রাগ ঝাড়া হবে, রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে। সমর্থকরা যে ক্রিকেটারকে পছন্দ করছে না, তার ওপর ঝাল মিটিয়ে সমর্থকদের শান্ত করা হবে। সাংবাদিক ভাইদের নানা কিছু বোঝানোর চেষ্টা করা হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »